শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

জয়নালের কারসাজিতে শত শত অবৈধ রোহিঙ্গা হয়েছে নাগরিক

#
news image

চট্টগ্রামের ডবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক মো. জয়নাল আবেদীন মিয়ানমার থেকে আসা শত শত রোহিঙ্গা নাগরিককে অর্থের বিনিময়ে জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।

অভিযুক্ত জয়নাল আবেদীরের বিরুদ্ধে অভিযোগ, তিনি রোহিঙ্গাদের অর্থের বিনিময়ে এনআইডি কার্ড দিতেন। পরস্পর যোগসাজশে প্রতারণা করে নির্বাচন কমিশনের (ইসি) ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে এনআইডি প্রদান ও মানুষের টাকা নেওয়ার প্রাথমিক প্রমাণও পেয়েছে সংস্থাটি।

দুদক সূত্রে জানা যায়, মামলার একজন কর্মকর্তা নিয়োগের পর অভিযোগের তদন্ত শুরু করবে কমিশন। এর আগে কক্সবাজারেরর বিভিন্ন উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় রোহিঙ্গাদের জাতীয় পরিচপত্র দেওয়ার অভিযোগে বেশ কয়েকটি মামলা করে দুদক।

অনলাইন ডেস্ক

২৭ নভেম্বর, ২০২২,  11:35 PM