শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

খুলনা, বরিশাল ও চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা

#
news image

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । পরবর্তী তিন দিন আবহাওয়ার উল্লেযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও যশোরে ১৩ দশমিক ৬, ঈশ্বরদীতে ১৪ দশমিক ০, চুয়াডাঙ্গা ১৪ দশমিক ২, বদলগাছীতে ১৪ দশমিক ৪, ডিমলা, ময়মনসিংহ, তাড়াশ ও রাজারহাটে ১৫, দিনাজপুরে ১৫ দশমিক ১, রাজশাহী ও  সাতক্ষীরা ১৫ দশমিক ৫, ফরিদপুরে ১৫ দশমিক ৬ এবং কুমারখালীতে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় এসব এলাকায় শীতের আমেজ দেখা দিয়েছে। ভোর রাতে কুয়াশাও পড়ছে। ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে। 

এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ , রাজশাহীতে ১৫ দশমিক ৫, রংপুরে ১৭, ময়মনসিংহে ১৫, সিলেটে ১৭ দশমিক ৮, চট্টগ্রামে ২৩ দশমিক ১, খুলনায় ১৭ দশমিক ২ এবং বরিশালে ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ডিমলায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১০ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ২৩ মিনিটে ।

প্রভাতী খবর ডেস্ক

২৮ নভেম্বর, ২০২২,  10:44 PM