শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

‘মাসুদ রানা’ থেকে সরে যাওয়ার রহস্য কী?

#
news image

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে ‘মাসুদ রানা’ সিরিজ নির্মাণের। বহুল আলোচিত এই সিনেমায় সোহানার চরিত্রের জন্য মডেল, অভিনেত্রী পিয়া জান্নাতুলকে শুরুতে নেওয়া হয়েছিল। পিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই তিনি সিনেমা থেকে সরে দাঁড়ান। এরপর এই সিনেমায় বিদ্যা সিনহা মিমকে চূড়ান্ত করা হয়। তিনিও অজানা কারণে এই সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এরপরই মূলত গুঞ্জন ওঠে তবে কি অন্তঃসত্ত্বা হওয়ার কারণে পিয়ার মতো মিমও সিনেমা থেকে সরে দাঁড়ালেন। যদিও এই গুঞ্জনের সত্যতা মেলেনি। তবে মিম গণমাধ্যমে জানান শিডিউল জটিলতার কারণে সিনেমাটি করতে পারছেন না। এ প্রসঙ্গে মিম বলেন, ‘প্রথমে গত বছরের ডিসেম্বরে একবার ডেট দিয়েছিলাম। এরপর চলতি বছরের জানুয়ারির শেষে, তারপর ফেব্রুয়ারির শেষে এভাবে কয়েক বার শিডিউল দিয়েছি। কিন্তু শুটিং হয়নি। হঠাৎ করে শুটিং শুরু হয়েছে। কিন্তু আমি ফ্রি নই এই মুহূর্তে। যে কারণে কাজটি করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’  জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা যায় গত ১৪ মে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন মার্কিন বংশোদ্ভূত বাংলাদেশি প্রযোজক ও পরিচালক আসিফ আকবর। এতে এবিএম সুমনের বিপরীতে মিমের কাজ করার কথা ছিল। ‘এমআরনাইন’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক। এটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।তাদের সঙ্গে থাকছে হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট।সিনেমাটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে।

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২২,  1:01 AM