শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

সরকার গৃহহীন মানুষের আবাসন সমস্যা নিরসনে কাজ করছে: ত্রাণ প্রতিমন্ত্রী

#
news image

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গৃহহীন মানুষের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে । তিনি বলেন,   বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধ্বস, নদীভাঙন এেেদশের সাধারণ প্রাকৃতিক দুর্যোগ। এ সকল দুর্যোগের কারণে গ্রামীণ জনগোষ্ঠীতে বাস্তুচ্যূত পরিবার ও গৃহহীনতার সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে। ডা. এনামুর রহমান আজ রাজধানীর একটি হোটেলে এশিয়া শেল্টার ফোরাম (এএসএফ)’র  বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দেশের সকল নাগরিক নিজস্ব ঠিকানা পাবে উল্লেখ করে এনামুর রহমান বলেন,এএসএফের এবারের থিম ‘স্থিতিস্থাপক আশ্রয় এবং বসতি-নীতি ও অনুশীলন’। বাংলাদেশ সরকার এএসএফের এ অবস্থানকে সমর্থন করে। এর মাধ্যমে দেশের কেউ গৃহহীন থাকবে না বা পিছিয়ে থাকবে না। সকলেই তাদের নিজস্ব ঠিকানা পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ প্রতিশ্রুতি দিয়েছেন।

এনাম বলেন, এই  সম্মেলনের মাধ্যমে আমরা সর্বস্তরের (স্থানীয়, জাতীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক) শেল্টার কমিউনিটি অব প্র্যাকটিসে জ্ঞান,অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলনগুলো ভাগাভাগি করে নেওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হব। আমি বিশ্বাস করি, এ জাতীয় ফোরাম শক্তিশালী করা দরকার। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক,কারিতাস বাংলাদেশের প্রেসিডেন্ট বিশপ জেমস্ রমেন বৈরাগী, নির্বাহী পরিচালক  সেবাষ্টিয়ান রোজারিও এবং বিভিন্ন শেল্টার সেক্টরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২২,  12:28 AM