শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

ভারতে স্যাটেলাইট ফোনসহ সাবেক রুশ মন্ত্রী গ্রেপ্তার

#
news image

রাশিয়ার সাবেক কৃষি ও খাদ্য মন্ত্রী ভিক্টর সেমেনভকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। যথাযথ নথিপত্র ছাড়া স্যাটেলাইট ফোন বহন করার দায়ে দেরাদুন বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, যথাযথ নথিপত্র ছাড়া স্যাটেলাইট ফোন বহন করার দায়ে গত রোববার বিকেলে দেরাদুন বিমানবন্দরে রাশিয়ার সাবেক একজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন। কারণ পূর্বানুমতি ছাড়া ভারতের বিমানবন্দরে এবং ফ্লাইটে স্যাটেলাইট ফোন বহনের অনুমতি নেই। এনডিটিভি বলছে, ৬৪ বছর বয়সি সেমেনভ ১৯৯৮ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত রাশিয়ার কৃষি ও খাদ্য মন্ত্রী ছিলেন।

ভারতে বিমানবন্দর পাহারার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) কর্মীরা রোববার বিকেল সোয়া চারটার দিকে নিরাপত্তা তল্লাশি করার সময় তাকে আটক করে। ভিক্টর সেমেনভ রাশিয়ার রাজধানী মস্কোতে বসবাস করেন। গ্রেপ্তার হওয়ার দিন দেরাদুন থেকে ইন্ডিগোর একটি ফ্লাইটে তার দিল্লি যাওয়ার কথা ছিল।

সংবাদমাধ্যম বলছে, নিজের সঙ্গে স্যাটেলাইট ফোন রাখার জন্য ভিক্টর সেমেনভ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পুলিশের এফআইআর অনুসারে, সাবেক এই রুশ মন্ত্রী বলেন, জরুরি সময়ে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য স্যাটেলাইট ফোনটি বহন করেছিলেন তিনি।

প্রভাতী খবর ডেস্ক

২৯ নভেম্বর, ২০২২,  10:01 PM