শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ইনজুরির সঙ্গে এবার নতুন সমস্যা যুক্ত হলো নেইমারের

#
news image

বিশ্বকাপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোড়ালির ইনজুরিতে পড়েন নেইমার। সে কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি তার। এমনকি শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও খেলতে পারবেন না। তবে তাকে ছাড়াই দল সুইসদের প্রথমবার বিশ্বকাপে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে।

জানা গেছে, নেইমার শেষ ষোলো থেকে খেলতে পারবেন। কিন্তু সোমবার ইনজুরি আক্রান্ত নেইমার দলের সঙ্গে ৯৭৪ স্টেডিয়ামে আসেননি। যদিও তার আসার কথা ছিল। কেন আসেননি পিএসজি তারকা? টিম ডাক্তার জানান, ম্যাচ শুরুর আগে নেইমার জানিয়েছেন তিনি অসুস্থবোধ করছেন। সঙ্গে মাথা ব্যাথাও রয়েছে। সে কারণে তিনি মাঠে আসেননি। টিম হোটেলে বসে দলের খেলা উপভোগ করেন। এরপর জানা গেল, রাত থেকে জ্বরে ভুগছেন নেইমার।

যদিও ব্রাজিলের জয়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছেন তিনি। কাসেমিরোর প্রশংসা করে টুইটও করেন। সেখানে উল্লেখ করেন কাসেমিরো বিশ্বের সেরা মিডফিল্ডার। ম্যাচ শেষে ভিনিসিউস জুনিয়রও জানিয়েছেন নেইমারের জ্বরের কথা, ‘নেইমার হোটেলে আছে। তার জ্বর হয়েছে। আমরা সবাই খুব করে চাচ্ছি সে ইনজুরি ও অসুস্থতা থেকে দ্রুত সেরে উঠুক।’

জানা গিয়েছিল, নেইমার গ্রুপপর্বের শেষ ম্যাচ ২ ডিসেম্বর দিবাগত রাতে ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারবেন। কিন্তু তিতে সাফ জানিয়ে দিয়েছিলেন শেষ ষোলোর আগে তাকে মাঠে নামিয়ে কোনো ঝুঁকি নিবেন না, ‘আমরা একজন খেলোয়াড়ের স্বাস্থ্য নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে পারি না। অথবা আমরা এমন একজন খেলোয়াড়কে খেলাতে পারি না যিনি ঠিকমতো খেলতে পারবেন না। আমাদের হাতে যথেষ্ট বিকল্প আছে। আমরা এই দলটাকে তৈরি করতে চার-চারটি বছর সময় নিয়েছি।’

গ্রুপপর্বের শেষ ম্যাচে শুক্রবার দিবাগত রাত ১টায় ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৫ ডিসেম্বর দিবাগত রাত ১টায় শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে সেলেসাঁওরা।

প্রভাতী খবর ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২,  12:05 AM