শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

ঘানা ম্যাচের রেফারিং নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রশ্ন

#
news image

ঘানার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত হেরে গেছে দক্ষিণ কোরিয়া। সোমবার ৩-২ গোলের এই পরাজয়ে তাদের শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ। রোমাঞ্চকর ম্যাচটিতে রেফারিং নিয়েও প্রশ্ন উঠেছে। দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্তো ম্যাচ শেষেই রেফারির সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন। এজন্য তাকেও লাল কার্ড দেখিয়ে দিয়েছেন রেফারি! যা নিয়ে কোরিয়ান শিবিরে চলছে তুলকালাম। বেন্তোকে লাল কার্ড দেখানো কিছুতেই মানতে পারছেন না তার সহকারী কোচ সের্হিও কস্তা। বললেন, তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে কস্তা বলেছেন, ‘এটা পুরোপুরি অন্যায়। প্রথমার্ধে একই পরিস্থিতিতে তারা খেলা চালিয়ে গিয়েছিল। রেফারি আমাদের কাছ থেকে সেই সুযোগটা কেড়ে নিয়েছেন, পাওলো (বেন্তো) কেবল এর প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি রেফারিকে অসৌজন্যমূলক কিছু বলেননি। কিন্তু রেফারি যা ইচ্ছে তাই করেছেন। আমার চোখে, এটা সঠিক নয়!’ এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শেষ মুহূর্তে আক্রমণ থেকে কর্নার পায় কোরিয়া। কিন্তু কোরিয়াকে সেই কর্নার নেওয়ার সুযোগ দেননি রেফারি। তার আগেই তিনি শেষ বাঁশি বাজিয়ে দেন। এতেই চটে যান দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্তো। ৫৩ বছর বয়সী এই কোচ রেফারির সঙ্গে তর্কে লিপ্ত হন। রেফারি তাকে লাল কার্ড দেখানোয় তিনি ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনেও আসতে পারেননি। তার জায়গায় সংবাদ সম্মেলন করেন সহকারী কোচ সের্হিও কস্তা।

প্রভাতী খবর ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২,  1:23 AM