শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

কোনোভাবেই সোহরাওয়ার্দী উদ্যানে যাবো নাঃ ফখরুল

#
news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনোভাবেই ১০ ডিসেম্বর আমরা সোহরাওয়ার্দী উদ্যানে যাবো না, নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করতে দিতে হবে। এজন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি।

বুধবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব এ নিয়ে কথা বলেন।

সমাবেশের স্থান নিয়ে বিএনপির আবেদনের পর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত মঙ্গলবার ২৬ শর্তে আগামী ১০ ডিসেম্বর দলটিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন গত কয়েকদিনে দলীয় বেশ কয়েকটি সমাবেশ ও সম্মেলন করলেও বিএনপি সেখানে যেতে চাইছে না। সমাবেশের স্থান হিসেবে সেটি তাদের পছন্দ নয় বলে এদিন আবারও জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, “আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে, যে জায়গায় আপনারা (সরকার) দিতে চান সেই জায়গায় আমরা কমফোর্টেবল নই-খুব পরিষ্কার কথা। চারদিকে দেয়াল দিয়ে ঘেরা, চর্তুদিকে যাওয়ার রাস্তা নেই। একটা মাত্র গেইট যে গেইট দিয়ে এক-দুই জন মানুষ ঢুকতে পারে, বেরুতে পারে না।”

‘‘তাই আমরা পরিষ্কার করে আবার বলছি, আপনাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করুন। জনগণের ভাষা বুঝতে পেরে এই নয়া পল্টনে আমাদেরকে ১০ তারিখ শান্তিপূর্ণ সমাবেশ করার সমস্ত ব্যবস্থা আপনারা গ্রহণ করুন।”

এজন্য ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সরকারের জানিয়ে তিনি আরও বলেন, ‘‘তা না হলে সকল দায় দায়িত্ব আপনাদের।”

যানজটের কারণে নয়া পল্টনে অনুমতি না দেওয়ার বিষয়টিকে সরকারের ‘খোঁড়া যুক্তি’ মন্তব্য করে তিনি বলেন, “শনিবার দিন সরকারি ছুটির দিন। সেদিন কোনো রকমের যানবাহনের সেই জট থাকে না।“

নয়া পল্টনে অতীতে বিভিন্ন সমাবেশ আয়োজনের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘‘এখানে জাতীয় সমাবেশ হয়েছে, মহাসমাবেশ হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে সভাপতিত্ব করেছেন। ২০ দলীয় জোটের সমাবেশ হয়েছে। কোনো দিন কোনো সমস্যা হয়নি।”

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে ‘পুলিশের মিথ্যা ও গায়েবি মামলা ও নির্যাতনের প্রতিবাদে’ আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে ট্রাকের ওপরে অস্থায়ী মঞ্চ নির্মাণ করে নেতারা বক্তব্য রাখেন।

অনলাইন ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২,  11:52 PM