শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

হাইতিতে গ্যাং হামলায় নিহত ১২

#
news image

হাইতির রাজধানীর কাছে একটি শহরে একটি গ্যাং হামলায় ১২ জন নিহত হয়েছেন। সেখানে তারা বহু বাড়িঘরও পুড়িয়ে দিয়েছে। এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় নিউ এইজ। শহরের মেয়র জোসেফ জিয়ানসন গুইলাউমি জানান, কয়েকদিন আগে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তরে কাবরাত শহর থেকে পুলিশ ও বাসিন্দারা গ্যাং সদস্যদের বিতাড়িত করে। তবে তারা ফিরে এসে গত মঙ্গলবার  রাতে এই ভয়াবহ হামলা চালায়। মেয়র বলেন, 'বৃহস্পতিবার আমরা আগুনে পুড়ে যাওয়া কয়েকটি লাশ উদ্ধার করেছি।' অত্যন্ত শক্তিশালী ও সশস্ত্র এই অপরাধী চক্র কয়েক মাস ধরে হাইতিয়ান শহর কাবরাত নিয়ন্ত্রণ করছে। মেয়র জানান, একটি প্রধান সড়কের পাশে কবরাত শহরের অবস্থানের কারণে বিভিন্ন হামলার কারণে দেশের যানবাহন চলাচল ও ব্যবসা বাণিজ্য ব্যাহত হয়েছে। হাইতিতে বছরের পর বছর ধরে চলা সঙ্কট দেশটির অর্থনীতি, রাজনীতি ও জননিরাপত্তা ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে। ২০২১ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট জোভেনাল ময়েসকে হত্যা করা হয়েছিল। এরপর দেশটির সংকট আরও তীব্র হয়ে যায়। অনেক জায়গায় অপরাধী গ্যাং ছড়িয়ে পড়ে এবং হাইতির অনেক এলাকা নিয়ন্ত্রণ করা শুরু করে।

প্রভাতী খবর ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২২,  11:31 PM