শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

রিটার্ন দাখিল ২৪ লাখ, রাজস্ব আয় ৩ হাজার কোটি টাকা

#
news image

চলতি ২০২২-২৩ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলের শেষ সময় ছিল গতকাল ৩০ নভেম্বর। তবে বিশেষ বিবেচনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি করেছে। গতকাল পর্যন্ত ২৪ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন এবং এর বিপরীতে রাজস্ব আয় হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা।  এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২০২১-২২ অর্থবছরে মোট রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২৫ লাখ ৪৮ হাজার, সেখানে চলতি করবর্ষে গতকাল পর্যন্ত ২৪ লাখ রিটার্ন জমা পড়েছে। এর বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৩ হাজার কোটি টাকা। করদাতাদের সুবিধার্থে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। অতিরিক্ত এই এক মাসে আরও ১১ লাখ রিটার্ন জমা পড়বে বলে আশা করছে এনবিআর। সৈয়দ এ মু’মেন বলেন, আমরা আশা করছি-এবছর মোট রিটার্ন দাখিলের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়ে যাবে। উল্লেখ্য, বর্তমানে দেশে কর সনাক্তকরণ নম্বরধারীর (ইটিআইএন) সংখ্যা প্রায় ৮২ লাখ।

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২২,  1:16 AM