শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল

#
news image

তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশে পা রাখলো ভারত ক্রিকেট দল। ২০১৫ সালের পর পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে এসেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। মুম্বাই থেকে তারা ঢাকায় পৌঁছান। সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। মিরপুরে দুটি ওয়ানডে হবে ৪ ও ৭ ডিসেম্বর। চট্টগ্রামে শেষ ওয়ানডে হবে ১০ ডিসেম্বর। ওয়ানডে ম‌্যাচগুলো দুপুর ১২টায় শুরু হবে। চট্টগ্রামেই প্রথম টেস্ট ১৪ ডিসেম্বর মাঠে গড়াবে। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর থেকে।

১২ বছর পর চট্টগ্রামে টেস্ট খেলবে ভারত। ২০১০ সালে সবশেষ শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দর শেবাগরা বন্দরনগরীতে টেস্ট খেলেছিলেন। বাংলাদেশ সফরের জন‌্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। উভয় দলকে নেতৃত্বে দিবেন রোহিত শর্মা। সহ-অধিনায়ক হিসেবে আছেন লোকেশ রাহুল।

ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামী, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও যশ ধুল।

টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), স্রিকার ভরত (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর। মোহাম্মদ শামী, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

প্রভাতী খবর ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২২,  1:26 AM