শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আজ জাতীয় কমিটির সভা ডেকেছে আওয়ামী লীগ

#
news image

২২তম জাতীয় কাউন্সিল সামনে রেখে শনিবার (১৭ ডিসেম্বর) দলের জাতীয় কমিটির বৈঠক ডেকেছে আওয়ামী লীগ। গণভবনে সন্ধ্যা ৬টায় এই বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গঠনতন্ত্র অনুযায়ী, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য জাতীয় কমিটিরও সদস্য। প্রতিটি সাংগঠনিক জেলার একজন প্রতিনিধি এই কমিটির সদস্য। এর বাইরে দলের সভাপতি ২১ জন সদস্য মনোনীত করেন। সব মিলিয়ে জাতীয় কমিটির সদস্য সংখ্যা ১৮০ জন। বছরে অন্তত একবার জাতীয় কমিটির সভা করার কথা বলা হয়েছে গঠনতন্ত্রে। তবে সভাপতি চাইলে একাধিকবারও করতে পারেন।

আওয়ামী লীগ নেতারা বলছেন, জাতীয় সম্মেলনের আগে জাতীয় কমিটির বৈঠক হওয়ার রেওয়াজ আছে। ওই বৈঠকেই দলের জাতীয় সম্মেলনের বাজেট অনুমোদন করা হয়। এ ছাড়া আগামী জাতীয় সম্মেলনে পাস করানোর জন্য দলের যে ঘোষণাপত্র ও গঠনতন্ত্র তৈরি করা হবে, এর খসড়া নিয়েও জাতীয় কমিটিতে আলোচনা হতে পারে। এছাড়াও সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং শুদ্ধি অভিযান সম্পর্কে ধারণা দেওয়া হতে পারে বৈঠকে।

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২২,  2:01 AM