শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

টয়লেটে বসে গেম খেলার সময় যুবকের পশ্চাদ্দেশে সাপের দংশন

#
news image

মোবাইল ফোনে খেলার প্রতি আসক্তি দিন দিন বেড়েই চলেছে। এ থেকে বাদ যাচ্ছেন না শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, যুবক-যুবতীরা। সেই আসক্তি মেটাতে তারা বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এমনকি টয়লেটে বসে মোবাইলে গেম খেলেন।
সম্প্রতি টয়লেটে বসে মোবাইলে গেম খেলার সময় এক যুবকের জীবনে ঘটে গেছে ভয়াবহ এক দুর্ঘটনা। টয়লেটে বসে মোবাইলে গেম খেলার সময় ওই যুবকের পশ্চাদ্দেশে দংশন করেছে সাপ। 
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে চলতি বছরের মার্চে ঘটনাটি ঘটলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট বার্তায় এ ঘটনা জানান সাবরি তাজালি নামে ওই মালয়েশিয়ান যুবক।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়। দেশটির ২৮ বছর বয়সী এক যুবক টয়লেটে বসে মোবাইলে গেম খেলার সময় একটি সাপ তার পশ্চাদ্দেশে দংশন করেছে।
এদিকে নিউজ উইকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চে মালয়েশিয়ার সাবরি তাজালি নামের ওই যুবক নিজ বাসার টয়লেটে বসে ফোনে ভিডিও গেম খেলছিলেন। তখন সাপ তাঁকে দংশন করে। এ ঘটনার দুই সপ্তাহ পরে তিনি জানতে পারেন, সাপটি তার নিতম্বে দাঁতের টুকরো রেখে গেছে।
সাবরি তাজালি সংবাদমাধ্যমকে বলেন, দুই সপ্তাহ পর আমি ক্ষতস্থানটি পরীক্ষা করে দেখি সাপের অর্ধেক দাঁত তখনও সেখানে রয়ে গেছে। সম্ভবত আমি সাপটিকে জোরে আঘাত দিয়েছিলাম বলে এটি ভেঙে গেছে।
এর আগে নিজের টুইটার অ্যাকাউন্টে এ অভিজ্ঞতা শেয়ার করেন সাবরি তাজালি। এ ঘটনাকে একটি দুর্ভাগ্যজনক মুহূর্ত হিসেবে বর্ণনা করে তিনি জানান, ঘটনাটি ঘটেছিল গত মার্চ মাসে।
তাজালি জানান, তিনি প্রায়ই টয়লেট ব্যবহার করার সময় মোবাইলে ১৫ মিনিট গেম খেলেন। গত ২৮ মার্চও তিনি গেম খেলছিলেন। হঠাৎ তিনি হতবাক হয়ে দেখেন একটি সাপ তাঁর নিতম্বে কামড় দিয়েছে। আতঙ্কিত হয়ে তিনি সাপটিকে টেনে নিয়ে যান এবং বাথরুমের দরজা ভেঙে বেরিয়ে যান। তবে, সাবরি তাজালির ভাগ্য ভালো যে, সাপটি বিষধর ছিল না।

প্রভাতী খবর ডেস্ক

২৭ মে, ২০২২,  12:15 AM