শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

তেজগাঁওয়ে নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা

#
news image

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার জুয়েল ইন্ডাস্ট্রিজের নিরাপত্তা কর্মী হাশেম মিয়াকে (৬০) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা কুপিয়েছে সে বিষয়টি এখনও জানা যায়নি।

সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

হাসেম মিয়াকে ঢামেকে নিয়ে যাওয়া কারখানার কর্মচারী ঝন্টু মিয়া বলেন, আমি জুয়েল ইন্ডাস্ট্রিজে কাজ করি। প্রতিদিনের মতো আজ সকাল ৮টায় আমি কারখানায় গেলে কারখানার নিরাপত্তা কর্মী হাসেম মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, এটি ছোট একটি স্ক্রু কারখানা। তবে তাকে নিয়ে আসার সময় কারখানার আলমারি খোলা দেখতে পেয়েছি। কে বা কারা তাকে কখন কুপিয়ে হত্যা করেছে সেটি বলতে পারছি না।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম  বলেন, আমরা ঘটনার বিষয়টি জানতে পেরেছি। আমাদের টিম বিভিন্ন জায়গায় কাজ করছে। আমরা ঘটনাস্থলে এসেছি আরও একটি টিম ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

ঢামেক প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২৩,  11:28 AM