শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

অপেক্ষায় সজল...

#
news image

দীর্ঘদিন ধরেই শোবিজে আলো ছড়াচ্ছেন তিনি। মডেল হিসেবে যাত্রা করে হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেতাদের একজন। কাজ করেছেন নাটক ও সিনেমায়। সম্প্রতি সিনেমায় বেশ মনযোগী তিনি। বেশকিছু সিনেমার কাজ শেষ করেছেন। তারমধ্যে জাহিদ হোসেনের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় কুদরত-ই খুদা’র প্রযোজনায় মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমা ‘সুবর্ণভূমি’ উল্লেখযোগ্য। ঈদের পর টানা শুটিং করে এই সিনেমার কাজ শেষ করেছেন সজল। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, ওমর সানী, শাওন আশরাফ, স্নিগ্ধা’সহ আরও অনেকে। সিনেমাটির শিল্পী নির্দেশক হিসেবে আছেন উত্তম গুহ, যিনি দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। সিনেমাটিতে মুক্তিযোদ্ধা কুদরত চরিত্রে অভিনয় করেছেন সজল, যিনি একজন লেখক। যিনি সুবর্ণভূমি নামের একটি উপন্যাস লিখেছিলেন যুদ্ধের সময়ের সব রকমের ঘটনাগুলোকে নিয়ে। সিনেমাটিতে অভিনয় করা প্রসঙ্গে সজল বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্প আমাকে ভীষণ রকম টানে। নয় মাস যুদ্ধ কত রক্তের বিনিময়ে কত শহীদের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। তাই কোন কাজের মাধ্যমে যদি আমাদের মহান মুক্তিযুদ্ধকে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান শ্রদ্ধা সালাম ভালোবাসা জানানো যায় সেই সুযোগে আমি কখনোই হাতছাড়া করতে চাই না। জাহিদ হোসেন ভাই ভীষণ গুণী একজন নির্মাতা। ভীষণ রকমের যত্ন নিয়ে তিনি চলচ্চিত্রটি তৈরি করেছেন। সজল জানান, এছাড়াও তিনি মুক্তিযুদ্ধের আরও একটি সিনেমার কাজ শেষ করেছেন। হৃদি হক পরিচালিত সেই সিনেমার নাম ‘১৯৭১ সেইসব দিন’। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত আবু সায়ীদের ‘সংযোগ’, নাদের চৌধুরীর ‘জিন’, অনন্য মামুনের ‘জাহানারা’ ও উজ্জ্বল-নবী’র ‘পাপ ড্যাডি’ সিনেমা।

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২২,  12:52 AM