শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

কে এই স্নিগ্ধা?

#
news image

‘রাস্তা’ নামে নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। গত বছরের অক্টোবরে আসে ছবিটির ঘোষণা। সেসময় জানা যায়, এতে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তবে নায়িকা কে থাকছেন তা জানানো হয়নি। গত বুধবার আনুষ্ঠানিকভাবে জানা গেল নায়িকার খবর। প্রায় ৭ মাস পর জাজ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে, ‘রাস্তা’ সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন নবাগতা স্নিগ্ধা। কে এই স্নিগ্ধা? কীভাবে সিনেমায় এলেন?। সংবাদমাধ্যমকে স্নিগ্ধা বলেন, ‘আমার জন্ম ও বেড়ে ওঠা রংপুর শহরে। আমাদের খুব ছোট ফ্যামিলি- বাবা, মা, ছোট ভাই আর আমি। এখন লেখাপড়া করছি সাউথ-ইস্ট ইউনিভার্সিটিতে, অর্থনীতিতে শেষ বর্ষে।’ ‘২০১৮ সাল থেকে মডেলিং করছি। মডেলিং ক্যারিয়ারের চার বছর চলছে। আমার বেশ কিছু প্রমিনেন্ট ব্র্যান্ডের কাজ করা হয়েছে। আর র‌্যাম্প মডেলিংটা কন্টিনিউ করেছি। তবে ভিজ্যুয়ালে কখনও আমার কাজ করা হয়নি। সবসময় ইচ্ছে ছিল করলে ভালো কিছু দিয়ে শুরুটা করব। সেই সুযোগটা দিল জাজা। অডিশন দিয়ে এখানে সুযোগ পেয়েছি। আশা করছি যে স্বপ্ন এতদিন লালন করেছি তা পূরণ হবে’- যোগ করেন এই মিষ্টি হাসির সুন্দরী। জাজের সঙ্গে সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানিয়ে স্নিগ্ধা আরও বলেন, ‘আমি পরিচালক রাফি ভাইয়ের সঙ্গে ফেসবুকে ছিলাম। তারা যখন অডিশন নিচ্ছিলেন তখনই আমি এ বিষয়ে জানতে পারি। তারপর আমি নিজেই অডিশন দেয়ার জন্য যাই। বেশ কয়েকটি অডিশন দিতে হয়েছে আমাকে। অলমোস্ট ৬ মাস আগে সেই অডিশন দিয়েছিলাম। তারপর নিজেকে তৈরি করেছি। আগামী ৫ জুন থেকে আমাদের ‘রাস্তা’ সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। তবে কোথায় শুরু হবে তা এখনও বলতে পারছি না। সবার কাছে দোয়া চাই।’

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২২,  12:54 AM