শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

নেবুলাইজার মেশিনে স্বর্ণ পাচার, ওসমানীতে যুবক আটক

#
news image

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের পাতসহ মো. আলী আহমদ নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 

শুক্রবার (২৭ মে) সকাল ৭টায় দুবাই থেকে আসা ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। আলী আহমদ জেলার গোলাপগঞ্জ উপজেলার উজান মেহেরপুর গ্রামের বাসিন্দা। 

ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার মো. আল আমিন জানান, বাংলাদেশ বিমানের বিজি ০২৪৮ ফ্লাইট দুবাই থেকে সকাল ৭টায় সিলেটে অবতরণ করে। গ্রিনচ্যানেল অতিক্রম করার সময় ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে কাস্টমস। তল্লাশি চালিয়ে অ্যাজমা ও শ্বাসকষ্টের রোগীদের ফুসফুসে ওষুধ প্রয়োগের যন্ত্র নেবুলাইজারের ভেতর থেকে স্বর্ণের পাত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা।

আল আমিন জানান, মামলা দায়েরের পর আলী আহমদকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হবে।  

অনলাইন ডেস্ক

২৭ মে, ২০২২,  9:43 PM