শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

সৌদি আরবে চলচ্চিত্রের প্রসারে প্রণোদনার ঘোষণা

#
news image

সৌদি ফিল্ম কমিশন দেশটির সিনেমাশিল্পকে এগিয়ে নেওয়ার জন্য প্রণোদনার ঘোষণা দিয়েছে। গত বুধবার কান চলচ্চিত্র উৎসবে এই ঘোষণা দেওয়া হয়। ৩৫ বছর ধরে সৌদি আরবে নিষিদ্ধ ছিল চলচ্চিত্র। ২০১৮ সালে চলচ্চিত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় দেশটির সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়। সেই থেকে মধ্যপ্রাচ্যের এই দেশে নতুনভাবে যাত্রা শুরু করেছে চলচ্চিত্রশিল্প। সৌদি ফিল্ম কমিশন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এই শিল্পের প্রসারের জন্য সব ধরনের সহযোগিতা করছে। তারই ধারাবাহিকতায় এই প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছে। সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইয়াফ এ প্রসঙ্গে বলেন, ‘সৌদি আরবের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস এবং মানুষের গল্প ফুটিয়ে তোলা হবে যেসব সিনেমায়, সেসব ছবি নির্মাণের পেছনে ব্যয় করা অর্থের সর্বোচ্চ ৪০% পর্যন্ত ফেরত পাবেন প্রযোজকরা।’ তিনি আরো বলেন, “ক্যাশ রিবেট প্রগ্রাম ‘ফিল্ম সৌদি’র জন্য আবেদন করার সুযোগ শুরু হয়ে গেছে। আমরা সৌদি আরবের প্রযোজকদের স্বাগত জানাচ্ছি।” সৌদি ফিল্ম কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সৌদি আরবের সিনেমাশিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে। কলাকুশলীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কাঠামোগত উন্নয়নের জন্যও পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রভাতী খবর ডেস্ক

২৮ মে, ২০২২,  11:47 PM