শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

কিয়েভের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর জন্য প্রস্তুত রাশিয়া : পুতিন

#
news image

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস’র সঙ্গে টেলিফোন কথোপকথনে কিয়েভের সাথে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার জন্য মস্কোর প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন। ক্রেমলিন প্রেস সার্ভিস শনিবার এ কথা জানায়। 
বিবৃতিতে বলা হয়,‘আলোচনার ক্ষেত্রে চলমান পরিস্থিতির দিকে বিশেষ মনোযোগ দেয়া হয়েছিল, যা কিয়েভের কারণে অচল হয়ে আছে। ভøাদিমির পুতিন নিশ্চিত করেছেন, পুনরায় আলোচনা শুরুর জন্য রাশিয়া প্রস্তুত।’ 
ক্রেমলিন প্রেস সার্ভিস বলেছে, ম্যাক্রোঁ এবং শলৎস’র সঙ্গে আলাপে পুতিন পশ্চিমা অস্ত্র দিয়ে ইউক্রেন ভরিয়ে তোলার বিপদের প্রতি জোর দিয়েছেন। 
বিবৃতিতে বলা হয়, ‘রুশ প্রেসিডেন্ট পশ্চিমা অস্ত্র দিয়ে ইউক্রেন ভরে তোলার চলমান বিপদজ্জনক পরিস্থিতি সম্পকের্  তুলে ধরে আরো অস্থিতিশীলতা এবং মানবিক সংকটের ঝু^ঁকির বিষয়ে সতর্ক করেন।’
পুতিন বলেন, রুশ বিরোধী নিষেধাজ্ঞা এবং পশ্চিমের অন্যান্য ভুলের কারণে খাদ্য সরবরাহ সমস্যার সৃষ্টি হয়েছে। 
বিবৃতিতে বলা হয়, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুতিন বলেন, পশ্চিমা দেশগুলোর বিপথগামী অর্থনীতি ও আর্থিক নীতির পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার কারণে খাদ্য সরবরাহে সমস্যা সৃষ্টি হয়েছে।’ 

প্রভাতী খবর ডেস্ক

২৯ মে, ২০২২,  8:33 PM