শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বেড়েছে

#
news image

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ মে) পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। শেয়ারের দাম কমার সর্বোচ্চ সীমা নির্ধারণ ও প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের বৈঠকের খবরে বড় উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।  

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৩১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ২৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৯৯ ও ২৩৪৬ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিন ডিএসইতে ৮৩৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ২৯৪ কোটি টাকা বেড়েছে। আগের দিন ডিএসইতে ৫৩৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

রোববার ডিএসইতে ৩৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪২টি কোম্পানির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি, বিডি ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, আরডি ফুড, ফরচুন সু, বিএসসি, এসিআই ফর্মূলেশন, জেএমআই হসপিটাল ও শাইনপুকুর সিরামিক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের) সার্বিক সূচক সিএএসপিআই রোববার ৩৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৪৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩০টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টিৎ কোম্পানির শেয়ার দর।

রোববার সিএসইতে ২১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬২ লাখ টাকার।

প্রভাতী খবর ডেস্ক

২৯ মে, ২০২২,  8:53 PM