শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

অষ্টম দিন শেষে ‘ধাকড়’ সিনেমার আয় সাড়ে ৪ হাজার

#
news image

বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত অভিনীত ‘ধাকড়’ সিনেমাটি গত ২০ মে মুক্তি পেয়েছে। রাজনেশ ঘাই পরিচালিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৮০-৯০ কোটি রুপি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এটি। অবস্থা এতটাই শোচনীয় যে, মুক্তির অষ্টমদিনে সারা ভারতে আয় করেছে মাত্র ৪ হাজার ৪২০ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৯৯৫ টাকা)। সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ২১০০ পর্দায় মুক্তি পেয়েছিলে ‘ধাকড়’। কিন্তু সময়ের সঙ্গে সিনেমাটির প্রদর্শন থেকে সরে আসে হল মালিকরা। বর্তমানে দিল্লির চারটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি। আর মুম্বাইয়ের কোনো পর্দায় প্রদর্শিত হচ্ছে না সিনেমাটি। বলিউড মুভি রিভিউ এক প্রতিবেদনে জানিয়েছে, কঙ্গনা অভিনীত ‘ধাকড়’ সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৮৫ কোটি রুপি। এ পর্যন্ত সিনেমাটি মোট আয় করেছে ২ কোটি ৯৪ লাখ রুপি। সিনেমাটি প্রদর্শনের জন্য রাজি হচ্ছে না কোনো ওটিটি প্ল্যাটফর্ম কিংবা টিভি চ্যানেল। মুক্তির আগে সিনেমাটির সম্প্রচারের রাইটস কাউকে বিক্রি করেননি প্রযোজক। ফলে বক্স অফিসে ব্যর্থ হওয়ায়, এখন সম্প্রচার রাইটস বিক্রি করতে হিমশিম খাচ্ছেন প্রযোজক। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা। তবে ‘ধাকড়’ সিনেমায় কঙ্গনার চরিত্রটি অনেক বেশি চ্যালেঞ্জিং। মার্শাল আর্ট ও বন্দুক চালানোর দৃশ্যগুলোর জন্য হংকং ও থাইল্যান্ডের অ্যাকশন কোরিওগ্রাফার কঙ্গনাকে প্রশিক্ষণ দিয়েছেন। এ সিনেমায় আরো অভিনয় করেছেনÑঅর্জুন রামপাল, দিব্য দত্ত, শরিব হাশমি প্রমুখ।

প্রভাতী খবর ডেস্ক

২৯ মে, ২০২২,  10:04 PM