শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ঈদের পর আসছে ‘হাওয়া’

#
news image

গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। সিনেমাটি দর্শক কোরবানি ঈদের পর প্রেক্ষাগৃহে দেখতে পাবেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক। তিনি বলেন, ‘আমাদের ‘হাওয়া’ সিনেমাটা কোরবানি ঈদের পরপরই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। সেই সময়টা ধরে সব রকমের কাজ চলছে এখন পর্যন্ত। আমরা এই সপ্তাহের মধ্যে সেন্সর বোর্ডে জমা দিবো সিনেমাটি।’ কয়েকদিন আগেই সিনেমার পোস্টার প্রকাশ করা হয়েছে। ব্যতিক্রমী পোস্টারটি বেশ মনে ধরেছে সিনেমাপ্রেমীদের। প্রশংসা করেছেন অনেকে। সিনেমাটি নিয়ে মেজবাউর রহমান সুমন আরও বলেন, ‘‘হাওয়া’ একটি গভীর সমুদ্রের গল্প। সম্পর্ক, প্রতিশোধ ও মৃত্যুকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি। সমুদ্রপাড়ের নয়, গভীর সমুদ্রের গল্প এটি।’ ‘হাওয়া’ সিনেমাতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ আলম, বাবলু বোসসহ প্রমুখ। মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও মেজবাউর রহমান সুমন। সিনেমাটি চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

প্রভাতী খবর ডেস্ক

৩০ মে, ২০২২,  10:23 PM