শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

২০২৩ সালে মুক্তি পাচ্ছে শাহরুখের ৩ সিনেমা

#
news image

দীর্ঘ চার বছর পর ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বছরের শুরু জানুয়ারিতে মুক্তি পাবে শাহরুখের ‘পাঠান’, আর বছর শেষে ডিসেম্বরে মুক্তি পাবে তার ‘ডানকি’। ৩ জুন আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ২০২৩ সালের মাঝামাঝিটাও দখলে নিলেন তিনি। ঘোষণা দিয়েছেন অ্যাকশনধর্মী ‘জওয়ান’ সিনেমার। তামিলের খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে শাহরুখের এই সিনেমার গুঞ্জন ছিল দীর্ঘদিনের। যেটির নাম এতদিন ‘লায়ন’ শোনা গেলেও আনুষ্ঠানিক ঘোষণায় শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান এক মিনিট ৩০ সেকেন্ডের টিজার প্রকাশ করে জানিয়েছে সিনেমাটির নাম ‘জওয়ান’। হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম এবং কন্নড় ভাষায় সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৩ সালের ২ জুন। সিনেমাটি প্রসঙ্গে শাহরুখ খান এক বিবৃতিতে জানিয়েছেন, ‘জওয়ান’ একটি সর্বজনীন গল্প; যা ভাষা, ভৌগলিকতার বাইরে এবং সবার উপভোগ করার জন্য। এই সিনেমাটি তৈরির কৃতিত্ব অ্যাটলির। আমার জন্য দুর্দান্ত অভিজ্ঞতা ছিল; কারণ, আমি অ্যাকশন ফিল্ম পছন্দ করি। এই টিজারটি হলো আইসবার্গের ঠিক চূড়া এবং কী হতে চলেছে একটি আভাস দিচ্ছে। শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত অ্যাটলির সিনেমাটি হবে অ্যাকশন-প্যাকড এন্টারটেইনার।

প্রভাতী খবর ডেস্ক

০৪ জুন, ২০২২,  10:17 PM