শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

সড়ক থেকে সরলেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

#
news image

নিত্যপণ্যের ধারাবাহিক ঊর্ধ্বগতির মধ্যে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করা পোশাক শ্রমিকরা সড়ক থেকে সরে গেছেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে বিকেল ৩টার পর থেকে রাস্তা অবরোধ করে অবস্থান নেন মৌসুমী গার্মেন্টস, তামান্না গার্মেন্টস, হামিমসহ আরও কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা।

তামান্না গার্মেন্টসের শ্রমিক সালমা খাতুন বাংলানিউজকে বলেন, আমরা বহুবার অফিসের স্যারদের অনেক ভাবে বুঝিয়েছি- চাল, ডাল, তেলের দাম ও ঘরভাড়া বেড়ে যাওয়ায় পরিবার নিয়ে চলতে পারছি না। আমাদের বেতন কিছু বাড়িয়ে দেওয়া হোক। কিন্তু তারা আমাদের কথা মানতে রাজি না। ন্যায্য পাওনা না পাওয়ার কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

তিনি আরও বলেন, এর আগেও একদিন রাস্তায় নেমেছিলাম। সেদিন আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কাজ হয়নি। তাই আবার এ এলাকার সব গার্মেন্টসের শ্রমিক একসঙ্গে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, কাফরুল থানা পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২২,  10:58 PM