শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

নির্বাচনে কে জয়ী হবে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ নেই

#
news image

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, বাংলাদেশের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা জয়ী হবেন তা নিয়ে আমাদের (যুক্তরাষ্ট্র) কোনো আগ্রহ নেই। আমরা কেবল এমন একটি নির্বাচন চাই, যেখানে এ দেশের মানুষ তাদের নেতাকে বেছে নিতে পারবে।

পিটার ডি হাস বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের পুরো নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের (ইসি) অতি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি। আন্তর্জাতিক মানের সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য শুধু ইসির ভূমিকাই যথেষ্ট নয়; এজন্য সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম, এনজিও এবং বাংলাদেশের জনগণের ভূমিকা রাখতে হবে।

সুষ্ঠু ও অবাধ নির্বাচনে যুক্তরাষ্ট্রের কোনো পরামর্শ আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, এটা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়। এটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন ও বাংলাদেশের জনগণ।

ইসিতে আসার কারণ জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, তিনমাস হলো ঢাকায় এসেছি। আপনারা হয়তো দেখেছেন আমি আরও একাধিক জায়গায় সাক্ষাতে গিয়েছি। এ ধরনের সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশে কী হচ্ছে সেটা বোঝার সুযোগ পাচ্ছি।

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০২২,  9:46 PM