শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী শুভেচ্ছা

#
news image

নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোসলিনা পারভীন চাকুরিজনিত কারণে ঢাকায় সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি হয়েছেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বৃহস্পতিবার তাকে বিদায়ী শুভেচ্ছা জানান লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ ফয়জুল আলম রোম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন ইতি, লোহাগড়া ইউপি চেয়ারম্যান নাজনীন বেগম , ইতনা ইউপি চেয়ারম্যান সিহানুক রহমানসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।এ ছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে বিদায়ী শুভেচ্ছা জানান । উপস্থিত সকলে লোহাগড়ায় কর্মরত অবস্থায় ইউএনও রোসলিনা পারভীনের সততা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।সরকারি সেবাকে জনসাধারণের মাঝে পৌঁছে দিতে ও অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে ইউএনও সবসময় নিবেদিত হয়ে কাজ করতেন। বিশেষ করে তিনি মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করতেন।গ্রাম থেকে আসা সেবা প্রত্যাশী জনগণ উপজেলায় এসে যাতে সঠিকভাবে সেবা পান, তিনি এ বিষয়টি সবসময় বিশেষ গুরুত্ব সহকারে দেখতেন।তার মতো একজন কর্মকর্তাকে পেয়ে লোহাগড়া উপজেলা প্রশাসন অনেক ভালোভাবে কাজ করেছে বলে জানান তারা।
উল্লেখ্য, গত ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর রোসলিনা পারভীন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন।

নড়াইল প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০২২,  7:11 AM