শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

সেনা প্রধানকে সরিয়ে বাহিনীতে বিদ্রোহ ঘটাতে চেয়েছিলেন ইমরান!

#
news image

পার্লামেন্টে আস্থা ভোট এড়িয়ে মুখ রক্ষা করতে পেরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু নিজ তেহরিক-ই-ইনসাফের নেতাদের বিস্ফোরক সব দাবিতে ক্রমেই চাপে পড়ছেন তিনি। এর মধ্যেই দলটির সাংসদ আমির লিয়াকতের মন্তব্যে নতুন সমালোচনার সৃষ্টি হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। আমির লিয়াকতের দাবি, পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়াকে সরাতে চেয়েছিলেন ইমরান খান। এমনকি তার বিরুদ্ধে বাহিনীর মধ্যে বিদ্রোহ ঘটাতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। ইমরান খানকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে আমির বলেছেন, ‘আপনি জেনারেল বাজওয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এর সাক্ষ্য আমি দিচ্ছি। আপনি আমাকে ডেকে বলেছিলেন যে, আমি জেনারেল বাজওয়াকে সরিয়ে দিতে যাচ্ছি। আরও অনেক কথা আছে যা বলব, সব ধ্বংস হয়ে গেলেও আমি আপনার মতো টিভিতে এসে গোপন কথা খুলে দেব না।’ আমির ইমরান খানকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘আপনি সেনাবাহিনীতে বিদ্রোহ ঘটাতে চেয়েছেন। আপনি একজন কমান্ডার এনে সেনাপ্রধানকে অপসারণ করতে চেয়েছিলেন। পারলে সরিয়ে দেখান। আপনার বাবাও সরাতে পারবে না। চেষ্টা করে দেখুন।’

পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, ইমরান খান পেশোয়ারের বর্তমান কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফৈজ হামিদের মাধ্যমে সেনাবাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছিলেন। ফৈজ হামিদকে নিয়ে ইমরান এবং কামার জাভেদ বাজওয়ার মধ্যে বিবাদের খবর কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল।

প্রখ/ সাদ্দাম

আন্তর্জাতিক ডেস্ক

০৭ এপ্রিল, ২০২২,  7:24 AM