শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

কলকাতায় এলোপাতাড়ি গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা, নারী নিহত

#
news image

কলকাতার বেগবাগান এলাকায় এলোপাতাড়ি গুলি চালানোর পর এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। তার গুলিতে নিহত হয়েছেন এক নারী।

শুক্রবার (১০ জুন) দুপুরে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের পূর্ব দিকের প্রাচীরের বাইরে ওই গুলির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাংলাদেশ মিশনের পূর্বদিকের দেয়ালের বাইরের আউটপোস্টে নিরাপত্তার দায়িত্বে ছিলেন স্থানীয় পুলিশের সদস্যরা। সেখানে ডিউটি করছিলেন নতুন এক পুলিশ কর্মী। আচমকা তিনি নিজের এসএলআর রাইফেল নিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। গুলি ছিটকে লাগে পাশে দাঁড়ানো একাধিক গাড়িতে। সেই সময়ে রাস্তা দিয়ে বাইকে যাচ্ছিলেন এক নারী। মাথায় গুলি লেগে তিনি মারা যান। গুলি লেগেছে বাইকচালক অন্য এক যুবকের শরীরেও।

ঘটনার পরই নিজের গলায় বন্দুক ঠেকিয়ে আত্মঘাতী হন ওই পুলিশকর্মী।  

স্থানীয়দের মতে, পুলিশ কর্মীটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আবার কিছু স্থানীয় লোকজন জানান, যে নারী বাইকে করে যাচ্ছিলেন তিনি ওই পুলিশকর্মীর সাবেক প্রেমিকা ছিলেন।

ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকে দুটি মরদেহ। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

বাংলাদেশ মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি যেহেতু ভারত তথা পশ্চিমবঙ্গের বিষয়, তাই এ নিয়ে এখনই কিছু বলার নেই।

প্রভাতী খবর ডেস্ক

১০ জুন, ২০২২,  11:01 PM