শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

পদ্মা সেতুর উদ্বোধনী দিনে এসএসসি পরীক্ষা হবে না

#
news image

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আগামী ২৫ জুনের এসএসসি ও সমমানের পরীক্ষা আগের দিন ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।

রুটিন অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৯ জুন। আর শেষ হবে ৬ জুলাই। সব পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

২৫ জুন এসএসসিতে ইংরেজি আবশ্যিক দ্বিতীয়পত্র, দাখিলে বাংলা দ্বিতীয় পত্র এবং এসএসসি ভোকেশনালের গণিত-২ পরীক্ষা ছিল। এসব পরীক্ষা এখন ২৪ জুন অনুষ্ঠিত হবে।

দেশের সবচেয়ে বড় পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের পক্ষ থেকে ওই দিন পদ্মা নদীর পাড়ে ১০ লাখ মানুষের সমাগমের আশা করা হচ্ছে। এছাড়াও জেলায় জেলায় উৎসব পালন করা হবে।

পরীক্ষায় জালিয়াতি রোধ ও নিরাপত্তার স্বার্থে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে।

এই পরীক্ষায় মোট অংশ নিচ্ছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী। এ বছর নয়টি সাধারণ বোর্ডে এসএসসিতে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, দাখিলে দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরিতে এক লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী অংশ নেবে।

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২২,  8:36 PM