শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

সিলেটে নদনদীর পানি এখনও বাড়ছে, হাওরে কমছে

#
news image

সিলেটে সুরমা-কুশিয়ারা নদীর পানি এখনও বাড়ছে। তবে, বৃষ্টি কমায় কিছু কিছু এলাকায় পানি কমছে।
দুর্গত এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছে। বিদ্যুৎ ও মোবাইল ব্যবস্থা ভেঙে পড়ায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
বন্যার বিস্তৃতিও বাড়ছে। হবিগঞ্জ ও মৌলভীবাজারের নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
সিলেটের বিভাগীয় কমিশনার মোশাররফ হোসেন জানিয়েছেন, সিলেটে ৫০ লাখ মানুষ পানিবন্দি হয়েছে।
এদিকে, লোকজনকে উদ্ধারে সেনাবাহিনী, নৌবাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরা নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন। আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে প্রায় এক লাখ মানুষ। চলছে ত্রাণ তৎপরতা।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেটে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে গতকাল সন্ধ্যা থেকে আজ দুপুর ১২ টা পর্যন্ত ৩৮ মিলিমিটার বেড়েছে। সিলেট পয়েন্টে কিছুটা কমেছে।
তবে, কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে বেড়েছে ৩০ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ১৪ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জে বেড়েছে ১২ সেন্টিমিটার।
কানাইঘাটে ১৪৬ সেন্টিমিটার, সিলেটে ৬৬, অমলশিদে ১৬৬, শেওলায় ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২২,  8:48 PM