শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

রেস্তোরাঁর প্রচারে আলিয়ার সিনেমার দৃশ্য

#
news image

জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। পাকিস্তানের একটি রেস্তোরাঁর প্রচারে এই অভিনেত্রীর সিনেমার দৃশ্য ও সংলাপ ব্যবহার করায় শুরু হয়েছে বিতর্কের ঝড়। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমায় এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। সেই সিনেমার একটি দৃশ্য ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ব্যবহার করে নিজেদের প্রচার চালাচ্ছে করাচির ওই রেস্তোরাঁ। এতে দেখা যায়, রোজগারের তাগিদে পুরুষদের হাতের ইশারায় ডাকছে গাঙ্গুবাঈ। মূলত, রেস্তোরাঁটিতে পুরুষদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। নতুন এই উদ্যোগের প্রতি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতেই এই পদ্ধতির আশ্রয় নিয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু এটি নিয়েই সমালোচনা করছেন নেটিজেনদের একটি অংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়তেই এর সমালোচনা শুরু হয়। অনেকেই পুরো বিষয়টি নারীবিদ্বেষী বলে মনে করছেন। একজন মন্তব্য করেছেন, ‘আপনারা কী পোস্ট করছেন, সেটা একবার ভেবে দেখা উচিত। এ রকম একটি যন্ত্রণাদায়ক দৃশ্যকে নিজেদের লাভের জন্য ব্যবহার করা অশিক্ষা ছাড়া আর কিছুই না।’ অপর একজন লিখেছেন, ‘এক যৌনকর্মীর জীবন নিয়ে তৈরি সিনেমার দৃশ্য ব্যবহার করছেন! প্রচারের জন্য কতটা নীচে নামতে পারেন, তা বোঝা যাচ্ছে।’ যদিও তাদের এই কাজের জন্য একটি বিবৃতি প্রকাশ করে ক্ষমা চেয়েছেন সেই রেস্তোরাঁর মালিক। তাদের দাবি, কারো ভাবাবেগে আঘাত করতে পোস্টটি করেননি তারা।

প্রভাতী খবর ডেস্ক

১৯ জুন, ২০২২,  10:41 PM