শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

পদ্মা সেতু, বিএনপি ষড়যন্ত্র করেছে: বাহাউদ্দিন নাছিম

#
news image

আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, পদ্মা সেতু নিয়ে দেশে-বিদেশে বিএনপি নানা ষড়যন্ত্র করেছে।  

সোমবার (২০ জুন) দুপুরে মাদারীপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেছেন, এটি বিএনপির শতাব্দীর সেরা মিথ্যা কথা বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতেও পদ্মা সেতু নির্মাণের জায়গা নির্ধারণ করতে পারেনি। পদ্মা সেতু যাতে না হয়, তার তালবাহানা করেছে। সেই বিএনপি জামায়াত এখন বলে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেছেন খালেদা জিয়া। এটি বিএনপির শতাব্দীর সেরা মিথ্যে কথা।  

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের সমৃদ্ধির সঙ্গে নিজেদের যারা সম্পৃক্ত করতে পারে না। যারা ব্যক্তি স্বার্থ দেখে তারা বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না।  

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার সভাপতিত্বে ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে জেলা আওয়ামী লীগের এই বর্ধিত সভায় যোগ দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খাইরুল হাসান নিটুল খন্দকারসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২২,  10:00 PM