শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

দ্বিতীয় টেস্ট খেলতে সেন্ট লুসিয়ায় বাংলাদেশ

#
news image

ওয়েস্ট ইন্ডিজের সিরিজের  বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে সেন্ট লুসিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। 
আগামী ২৪ জুন  সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। 
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হয়ে যাওয়া সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেট হেরেছিলো বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা। সিরিজ হার এড়াতে হলে, শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। 
ব্যাটারদের ব্যর্থতাতেই প্রথম টেস্ট হারতে হয়েছিলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে ৪৫ রানেই  ৬ উইকেট হারিয়ে শেষ  পর্যন্ত ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ম্যাচ হারের জন্য প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। 
প্রথম টেস্ট শেষে সাকিব বলেন, ‘আমরা যদি নিজেদেরকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারতাম, তবে ভালো হতো। ৬ উইকেট হারিয়ে লাঞ্চে যাওয়াটা ভালো বিষয় নয়। প্রথম সেশনই আমাদের ম্যাচটা শেষ করে দিয়েছে। টেস্টে আমাদের প্রতিনিয়তই ধ্বস নামছে। এটা গ্রহণযোগ্য নয়। ব্যাটারদের রান করার উপায় খুঁজে বের করতে হবে। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এটাই মোদ্দ কথা।’
প্রথম টেস্ট হেরে এখনও বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলানিতে আছে বাংলাদেশ। ৯ ম্যাচে ১টি জয়, ৭টি হার ও ১টি ড্রতে ১৬ পয়েন্ট টাইগারদের। জয়ের শতাংশ ১৪ দশমিক ৮১। ৮ ম্যাচে ৩টি করে জয়-হার ও ২টি ড্রতে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের শতাংশ ৪৩ দশমিক ৭৫। 
৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রতে ৭২ পয়েন্ট অস্ট্রেলিয়ার। জয়ের শতাংশ ৭৫।

প্রভাতী খবর ডেস্ক

২২ জুন, ২০২২,  9:14 PM