শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

#
news image

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট।

উইন্ডিজ সফরে অ্যান্টিগায় প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ে মুখে পড়ে ৭ উইকেটে হারে বাংলাদেশ। দুই ইনিংসে ব্যাট হাতে শুধু অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটই কথা বলেছে। সেন্ট লুসিয়ায় আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, কারণ ড্যারেন স্যামি স্টেডিয়ামের উইকেট বরাবরই বোলারদের একটু বাড়তি সুবিধা দিয়ে থাকে।  

প্রথম টেস্টেও টস হেরে শুরুতে ব্যাটিং করতে হয়েছিল বাংলাদেশকে। সেন্ট লুসিয়ায় শুরুতে ব্যাটিং করতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। তবে এই মাঠে বোলাররা যে বাড়তি সুবিধা পেতে যাচ্ছেন, সেটার সুবিধা আগে নিতে চান উইন্ডিজ অধিনায়ক ব্রাথওয়েট। সেজন্য আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ দলপতি।

ম্যাচের আগে প্রথম টেস্টের মতো শুরুর বিপর্যয় এড়াতে এবার প্রথম দিনের প্রথম সেশন নিয়ে বাড়তি মনোযোগী হওয়ার কথা বলেছিলেন সাকিব, ‘আমাদের ফোকাস থাকবে প্রথম দুই ঘণ্টায়। সেটা আমরা ব্যাটিং করি বা বোলিং করি। তারপর থেকে আমাদের ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। প্রথম দুই ঘণ্টা আমরা ভালোভাবে শুরু করার চেষ্টা করব।’

দুই টেস্টের এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচ থেকে মোটে ১৬ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ। আর ৮ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট ছয়ে অবস্থান করছে উইন্ডিজ।

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০২২,  11:45 PM