শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

 ২১৭ রানে অলআউট বাংলাদেশ

#
news image

ডারবান টেস্টে পাঁচদিনের মধ্যে চারদিন লড়াই করে বাংলাদেশ দল। খেই হারায় পঞ্চম দিনে। সেই ম্যাচটি হারতে হয় ২২০ রানের ব্যবধানে। ওয়ানডে সিরিজ জয়ে পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টেও শক্ত প্রতিপক্ষ ভাবা হচ্ছিল সফরকারী বাংলাদেশকে। তবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খানিক লড়াই করলেও পোর্ট এলিজাবেথে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে পূর্বের দৈন্যতা ফুটে উঠেছে। প্রোটিয়াদের বিপক্ষে ২১৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে মুমিনুল হকের দল।

শেষ ম্যাচে প্রথম ইনিংসে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ৪৫৩ রান জমা করে স্বাগতিকরা। এরপর ব্যাট করতে নেমে ২১৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফলোঅন পাড় করতে বাংলাদেশ দলের প্রয়োজন ছিল ২৫৩ রান। সেটি পার করতে না পারায় ফলোঅনে পড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। প্রথম ইনিংসে ডিন এলগারের দল থেকে বাংলাদেশ পিছিয়ে ২৩৬ রানে।

ফলোঅনের শঙ্কা জেগেছিল টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলেই। তামিম ইকবাল আর নাজমুল হোসেন শান্তর জুটিটা জমেছিল বেশ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুইজন চাপ তৈরি করেন দক্ষিণ আফ্রিকা শিবিরে। কিন্তু ভিয়ান মুল্ডার তামিমকে ফেরাতেই ধ্বস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। টেস্টের দ্বিতীয় দিন শেষেই ফলোঅনের শঙ্কায় পড়ে বাংলাদেশ দল।

দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান। প্রথম ইনিংসে স্বাগতিকদের থেকে ৩১৪ রানে পিছিয়ে আজ তৃতীয় দিন শুরু করে টাইগাররা। ফলোঅন পার করতে আজ প্রয়োজন ছিল ১১৫ রান। মুশফিকুর রহিম ৩০ আর ইয়াসির আলি রাব্বি ৮ রান নিয়ে দিন শুরু করে বড় পার্টনারশিপও দাঁড় করান। কিন্তু লাভ হলো না তাতে। প্রথম সেশনে ইয়াসির ৪৬ আর অর্ধশতক করা মুশফিক ৫১ রানে আউট হলে আবার ফলোঅনেক শঙ্কা বাড়ে।

দ্বিতীয় সেশনের শুরুতেই বাকি ৩ উইকেট হারিয়ে ২১৭ রানে অলআউট সফরকারীরা। এতে ফলোঅনে পড়তে হয় মুমিনুল বাহিনীকে। যদিও ফলোঅন না করিয়ে নিজেরা রোববার ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা।

প্রখ/ সাদ্দাম

প্রভাতী স্পোর্টস ডেস্ক

১০ এপ্রিল, ২০২২,  7:24 AM