শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

৩৩২ রানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

#
news image

বড় ব্যবধানের হারটা চোখরাঙানি দিচ্ছিল আগের দিন শেষেই। ২৭ রানে তিন উইকেট খুইয়ে বিপদের গন্ধ পাচ্ছিল বাংলাদেশ। তবে আজ চতুর্থ দিনে ব্যাটারদের আত্মাহুতির মিছিলে সেই বিপদটা আরও ত্বরান্বিত হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। ৮০ রান তুলতেই অলআউট হয়েছে দলটি। তাতে ৩৩২ রানের হার, আর সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশই সঙ্গী হচ্ছে মুমিনুল হকদের।

পোর্ট এলিজাবেথ টেস্টে ২৭ রানে ৩ উইকেট নিয়ে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে বাংলাদেশের সামনে ৪১৩ রান দেয় দক্ষিণ আফ্রিকা। 

জবাব দিতে নেমে তৃতীয় দিনে মাত্র ৯ ওভার খেলে তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয় ও নাজমুল হাসান শান্তর গুরুত্বপূর্ণ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ দিনেও একই ধারা ধরে রাখে টাইগাররা। দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম সাজঘরে ফেরত যান।

দলীয় ৩৩ রানের সময় ৮ বলে ১ রান করে আউট হন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। আগের দিনের অপরাজিত অধিনায়ক মুমিনুল হক ২৫ বলে ৫ রান করে সাজঘরে ফেরত যান। 

পরের ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন কেবল মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। ৩৩ বলে ২৭ রান করেন লিটন আর ২৫ বলে ২০ রান আসে মিরাজের ব্যাট থেকে। শেষ অবধি কেবল ৮০ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস:  ৪৫৩

বাংলাদেশ ১ম ইনিংস: ২১৭

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ১৭৬/৬ (ডিক্লেয়ার)

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ‍্য ৪১৩, ২৩.৩ ওভারে ৮০) (মুমিনুল ৫, মুশফিক ১, লিটন ২৭, ইয়াসির ০, মিরাজ ২০, তাইজুল ০, খালেদ ০, ইবাদত ০*, মহারাজ ১২-৩-৪০-৭, হার্মার ১১.৩-১-৩৪-৩)।

স্পোর্টস ডেস্ক

১১ এপ্রিল, ২০২২,  5:58 AM