শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পাওয়ায় ঢাকার সব ক্লাবের ভোট সমান

#
news image

আগেই অনুমিত ছিল, কাউন্সিলরশিপে পরিবর্তন আনতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিসিবির চলতি বোর্ডের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে আনুষ্ঠানিকভাবে নেওয়া হলো সেই সিদ্ধান্ত।
এখন থেকে ঢাকার ক্লাবগুলোর ভোটাধিকারে আর কোনো বৈষম্য থাকছে না। প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয়- সব বিভাগের ক্লাবই দিতে পারবে একটি করে ভোট। অর্থাৎ ঢাকার প্রতিটি ক্লাব থেকেই এখন থেকে একজন করে কাউন্সিলর থাকবেন বিসিবিতে।
বিসিবির এজিএম শেষে সংবাদ সম্মেলনে সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘এখন যেহেতু প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে, তাই আর সুপার লিগের ছয় ক্লাব থেকে দুজন করে কাউন্সিলর থাকার প্রয়োজনীয়তা নেই।
২০১৩ সালে প্রথমবার বিসিবির দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার লিগের সুপার লিগ খেলা ছয় ক্লাব থেকে দুজন করে কাউন্সিলরশিপ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন পাপন। তখন চ্যাম্পিয়নশিপ লড়াই শুধু আবাহনী-মোহামেডানের মধ্যে সীমাবদ্ধ থাকায়, অন্য দলগুলোকে ভালো দল গড়তে উৎসাহী করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এখন আর সেই প্রয়োজনীয়তা দেখছেন না পাপন। তার ভাষ্য, 'আগে আমরা দেখতাম আবাহনী ও মোহামেডানই চ্যাম্পিয়ন দল বানাতো। বাকিরা শুধু খেলে যেতো। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, প্রিমিয়ার লিগের সেরা ছয় দলের মধ্যে থাকতে পারলে বোর্ডে দুজন করে কাউন্সিলরশিপ পাবে।'
বিসিবি সভাপতি আরও বলেন, 'এখন কিন্তু আর শিরোপা লড়াই দুই ক্লাবে সীমাবদ্ধ নয়। এবার শেখ জামাল চ্যাম্পিয়ন হলো; গাজী গ্রুপ বা লেজেন্ডস অব রূপগঞ্জও শিরোপা জিতেছে। এখন সব দলই ভালো দল বানায়, চ্যাম্পিয়ন হতে চায়। প্রতিদ্বন্দ্বিতাও বেড়ে গেছে। এটাই তো আমাদের লক্ষ্য ছিল।'
এ বিষয়ে তার শেষ কথা, 'এখন বাংলাদেশ ক্রিকেট এমন একটা জায়গায় এসেছে ক্লাবগুলোকে প্রত্যেকটে একটি করে কাউন্সিলরশিপ দিলে কারও কোনো ক্ষোভ থাকার কথা নয়। বরং সবার খুশি হওয়ার কথা। প্রত্যেকেই এটাকে স্বাগত জানিয়েছে এবং খুশি হয়েছে।'
উল্লেখ্য, ২০১৩ থেকে এখন পর্যন্ত ঢাকার ৭৬ ক্লাব থেকে বিসিবিতে ছিলেন ৫৮ জন কাউন্সিলর। প্রিমিয়ার লিগের ১২ ক্লাব থেকে ১৮ জন, প্রথম বিভাগে ২০ ক্লাবে ২০ জন, দ্বিতীয় বিভাগে ২৪ ক্লাবে ১২ জন এবং তৃতীয় বিভাগে ২০ ক্লাবে ৮ জন কাউন্সিলর ছিলেন।
এখন নতুন নিয়মে ৭৬ ক্লাব থেকে ৭৬ জন কাউন্সিলর থাকবেন বোর্ডে। অর্থাৎ প্রতিটি ক্লাব থেকেই একজন করে পাবেন বিসিবি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার।

প্রভাতী খবর ডেস্ক

২০ জুলাই, ২০২২,  12:13 AM