শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় লাফ পাকিস্তানের

#
news image

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দাপুটে জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেকখানি এগিয়ে গেছে পাকিস্তান। শীর্ষ পাঁচে উঠে এসে বাবর আজমের দল।

গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে লঙ্কানদের ২২২ রানের জবাবে ২১৮ রান করেছিল সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ৩৩৭ রান তুলে পাকিস্তানকে ৩৪২ রানের বড় লক্ষ্য দিয়েছিল করুণরাত্নের দল। এই রান তাড়া করেছেন বাবর আজমরা। পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ও গল স্টেডিয়ামে এটিই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।  

ইতিহাসগড়া এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনে উঠে এসেছে পাকিস্তান। বর্তমানে ৫৮.৩৩ শতাংশ জয় নিয়ে এই অবস্থানে রয়েছে বাবর আজমের দল। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার জয় ৭০ শতাংশ। ৭১.৪৩ শতাংশ জয় নিয়ে শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা।

এদিকে ঘরের মাঠে প্রথম টেস্টে হারের কারণে তিন ধাপ পিছিয়ে ছয়ে নেমে এসেছে শ্রীলঙ্কা। তাদের জয়ের হার ৪৮.১৫ শতাংশ। অবশ্য পরবর্তী ম্যাচ জিতে সিরিজে সমতা আনলে সুসংবাদ পাবে দলটি। আগের অবস্থান ফিরে পাবে দিমুথ করুনারত্নের দল। অপরদিকে পরবর্তী টেস্টে যদি পাকিস্তান জিতে, তাহলে টেবিলের শীর্ষে উঠার সুযোগ রয়েছে পাকিস্তানের। আর হারলে পিছিয়ে যাবে দুই ধাপ।  

প্রভাতী খবর ডেস্ক

২১ জুলাই, ২০২২,  1:08 AM