শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো শ্রীলংকা

#
news image

চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে  শেষ পর্যন্ত আসন্ন এশিয়া কাপ ক্রিকেট আয়োজন থেকে সরে দাঁড়ালো শ্রীলংকা। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়ার  কথা ছিল এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের  ১৫তম আসর।
‘এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়’  বলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়ে দিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।
শ্রীলংকার স্থানীয়  গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারনে এশিয়া কাপ আয়োজন করার মত অবস্থানে তারা নেই বলে এসিসিকে জানিয়েছে এসএলনি।
চলমান সংকটের কারণে সদ্য লঙ্কান প্রিমিয়ার লিগের তৃতীয় আসর স্থগিত হবার পরই এশিয়া কাপ  বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয়  টি-টোয়েন্টি বিশ^কাপের   আগে টি-টোয়েন্টি ফরমেটে আগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপ হবার কথা ছিল।
গণমাধ্যমের খবর, শ্রীলংকা সরে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এশিয়া কাপ। তবে ভারতসহ এশিয়ার যেকোন দেশে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে।
এশিয়া কাপ আয়োজনে একটি ভেন্যু চেয়ে এসএলসি আরব আমিরাত বোর্ডের সাথে আলোচনা করবে বলে জানা গেছে।

প্রভাতী খবর ডেস্ক

২১ জুলাই, ২০২২,  10:40 PM