শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

বাংলাদেশের জিম্বাবুয়ে সফরেও ওয়ালটন

#
news image

আসন্ন স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশ দলের সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। এ বিষয়ে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং টোটাল স্পোর্টস মার্কেন্টিংয়ের মধ‌্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া পাওয়ার স্পন্সর হিসেবে থাকছে ইস্পাহানি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘরোয়া প্রায় সব বড় ক্রিকেট ইভেন্টগুলোতে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে ওয়ালটন। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টগুলোতেও নিয়মিত টাইটেল স্পন্সর হচ্ছে তারা। বর্তমানে ক্রিকেট বিশ্বে ওয়ালটন একটি পরিচিত নাম।

এবারের জিম্বাবুয়ে সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াবে দ্বিপাক্ষিক লড়াই। ৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ম্যাচ হবে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ও ২ আগস্ট, একই ভেন্যুতে। তিনটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায়, অর্থাৎ বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডের লড়াই শুরু হবে ৫ আগস্ট। ৭ ও ১০ আগস্ট বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের মতো এই সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুও হারারে স্পোর্টস ক্লাব মাঠ। স্থানীয় সময় সকাল সোয়া নয়টায় অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়।

প্রভাতী খবর ডেস্ক

২৩ জুলাই, ২০২২,  9:41 PM