শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে

#
news image

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে। আয়োজক হিসেবে গতরাতে বাংলাদেশের নাম ঘোষণা করে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 
বার্মিংহামে বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত আগামী চারটি বৈশ্বিক আসরের আয়োজকদের নাম ঘোষণা করে আইসিসি। 
২০১৪ সালের পর আবারও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ। দশ দলকে নিয়ে ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া ঐ আসরে মোট ম্যাচ হবে ২৩টি।
এছাড়া ২০২৫ সালে ভারত ও ২০২৬ সালে নারীদের বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড।  আর ২০২৭ সালে নারীদের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করবে শ্রীলংকা। 
নারীদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেন, ‘২০২৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ খবর। নারীদের এই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেয়ার জন্য বিসিবির পক্ষ থেকে আইসিসির বোর্ডকে ধন্যবাদ।’
২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক ও ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ।

প্রভাতী খবর ডেস্ক

২৭ জুলাই, ২০২২,  8:58 PM