শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

সোহানের অস্ত্রোপচার সিঙ্গাপুরে, রাব্বিকে নিয়ে দুঃসংবাদ

#
news image

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে চলছে চোটের মিছিল। জিম্বাবুয়ে সফরে ইনজুরিতে পড়েছেন একাধিক ক্রিকেটার। নুরুল হাসান সোহান আর লিটন দাস সফর থেকেই ছিটকে গেছেন। দেশে ফিরে আঙুলের চিকিৎসা করতে সিঙ্গাপুর গেছেন সোহান। নতুন করে শঙ্কা ইয়াসির আলি রাব্বিকে নিয়ে।

জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় ফিল্ডিং করতে নেমে আঙুলে ব্যথা পান সোহান। সেখানে চিড় ধরা পড়ে। ফলে ইনজুরি নিয়ে দেশে ফিরে আসেন তিনি। বাঁহাতের তর্জনীর চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে আছেন এই উইকেটরক্ষক। সেখানে আজ সোমবার ডাক্তার দেখানোর পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়েছে তার। তবে সেটি খুব বড় নয়।

জানা গেছে, মাইনর এই অপারেশন করলে দ্রুত সুস্থ হতে পারবেন সোহান। আজ সোমবার অপারেশন করে আগামীকাল মঙ্গলবার দেশে ফিরে আসবেন। এরপর সোহানের বর্তমান অবস্থা জানাবে বোর্ডের মেডিক্যাল বিভাগ।

এদিকে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে রাব্বিকে নিয়ে। পিঠের পুরোনো ব্যথা বেড়েছে তার। গত উইন্ডিজ সফরে চোটে পড়ে দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন এই মিডলঅর্ডার ব্যাটার। এজন্য জিম্বাবুয়ে সফরে যাওয়া হয়নি তার। আসন্ন এশিয়া কাপে ফেরার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। বাংলাদেশ টাইগার্সের হয়ে খুলনায় খেলতে নেমে রোববার পিঠের ব্যথা মাথাচাড়া দিয়ে উঠতেই মাঠ ছাড়েন। 

আজ সোমবার ঢাকায় ফিরেছেন রাব্বি। সোহানকে নিয়ে দেশে ফিরে আগামী বুধবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী দেখবেন রাব্বিকে। তবে বোর্ড সূত্র থেকে জানা গেছে, তার চোটের যে ধরণ, তাতে এশিয়া কাপে রাব্বিকে না পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি।

প্রভাতী খবর ডেস্ক

০৮ আগস্ট, ২০২২,  10:06 PM