শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

মোস্তাফিজ এখন ওয়ানডেতে সেরা ১০ বোলারের একজন

#
news image

মাঠে তার সময় কেমন কাটছে, এ নিয়ে প্রশ্নটা বেশ বড়। বলে আগের মতো ধার নেই, ব্যাটারদেরও সেভাবে বিপদে ফেলতে পারছেন না। কিন্তু র‍্যাংকিংয়ে ঠিকই সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান।  

বুধবার র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। মোস্তাফিজ সেখানে এগিয়েছেন ছয় ধাপ। ইংল্যান্ডের ক্রিস ওকসের সঙ্গে যৌথভাবে ১০ নম্বরে আছেন তিনি। তাদের দুজনেরই ৬৪০ রেটিং পয়েন্ট। ৪৬৯ পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ৫৩তম স্থানে রয়েছেন বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে মোস্তাফিজ ৫ ওভার ২ বল হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ওই ম্যাচে দলও জয় পায়, যদিও এর আগেই নিশ্চিত হয় সিরিজ হার।

তাইজুল জিম্বাবুয়ে সফরে শেষ ওয়ানডেতে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১ উইকেট নেন তিনি। শেষ ওয়ানডেতে ২ ওভার করে ১৬ রানে ১ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ দুই ধাপ পিছিয়ে এখন আছেন অষ্টম স্থানে।  

ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শীর্ষে তামিম ইকবাল। তার অবস্থান ১৬-তে। এক ধাপ এগিয়ে ৩৪ তম স্থানে মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজের শেষ ওয়ানডেতে ৮৫ রান করা আফিফ হোসেন রয়েছেন ৮৩তম স্থানে।  

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ব্যাটারদের মধ্যে বাবর আজম ও বোলিংয়ে এক নম্বরে আছেন ট্রেন্ট বোল্ট।

প্রভাতী খবর ডেস্ক

১৭ আগস্ট, ২০২২,  11:49 PM