শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

দুই দেশের মধ্যে দ্বিতীয় হয়ে রৌপ্য বাংলাদেশের

#
news image

ইসলামিক সলিডারিটি গেমসের আরচারির কম্পাউন্ড নারী দলগত বিভাগে মাত্র দুটি দল থাকায় একটি পদক পাওয়া আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। দেখার ছিল সেই পদকের রংটা কী?

বাংলাদেশের তিন মেয়ে শ্যমলী রায় রোকশানা আক্তার ও পুস্পিতা জামানকি স্বাগতিক মেয়েদের হারিয়ে সোনালী হাসি হাসতে পারবেন? নাকি দুই দেশের মধ্যে দ্বিতীয় হয়ে রৌপ্য নিয়েই খুশি থাকবেন?

তুরস্কের কোনিয়ায় বাংলাদেশের মেয়েরা সোনালী হাসি হাসতে পারেননি। তুরস্কের মেয়েদের কাছে হেরে শেষ পর্যন্ত রৌপ্য নিয়েই খুশি থাকতে হয়েছে আরচারির এই তিন কন্যাকে। তবে ফাইনালে বাংলাদেশের মেয়েরা ভালো লড়াই করেছিলেন।

কোনিয়া থেকে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল জাগো নিউজকে জানিয়েছেন, 'আমাদের মেয়েরা ফাইট দিয়েছে। ক্লোজ ম্যাচ হয়েছে। আমরা ২২৯-২২২ পয়েন্টে হেরে গেছি।'

আরচারিতে বাংলাদেশ আরেকটি ব্রোঞ্জ পদক পেয়েছে ছেলেদের রিকার্ভ দলগত বিভাগে। এই বিভাগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৬-০ সেট পয়েন্টে হারিয়েছে সৌদি আরবকে।

এছাড়া ব্রোঞ্জ এসেছে রিকার্ভ নারী দলগত বিভাগেও। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছে উজবেকিস্তানকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ আরচারি থেকে একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে।

প্রভাতী খবর ডেস্ক

১৮ আগস্ট, ২০২২,  12:11 AM