শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

অবশেষে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন রুট

#
news image

টেস্ট অধিনায়ক হিসেবে টানা ব্যর্থতার পর অবশেষে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন জো রুট। গত কয়েক মাস ধরেই ইংলিশ টেস্ট অধিনায়ককে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা তো রুটকে বাতিলই করে দিয়েছিলেন।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাৎক্ষণিকভাবে রুটের অধিনায়কত্ব ছাড়ার কথা জানায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিজ্ঞপ্তিতে রুট বলেছেন, 'টেস্টে আমার দেশের নেতৃত্ব দেওয়া সব সময়ই খুব উপভোগ করেছি, কিন্তু একই সঙ্গে এটার ধকল পড়েছে আমার ওপর। এটা আমার খেলার বাইরের জীবনেও কতটা প্রভাব ফেলছে, সেটি সাম্প্রতিক সময়ে বুঝতে শুরু করেছি। আমি খেলাটা চালিয়ে যেতে চাই। দলের কাজে আসে এমনভাবে খেলতে চাই। পরবর্তী অধিনায়ক, আমার সতীর্থ ও কোচদের যতটা সম্ভব সাহায্য করতে আমি উন্মুখ হয়ে আছি। '৩১ বছর বয়সী রুটের নেতৃত্বে সর্বশেষ ১৭ টেস্টে ইংল্যান্ডের জয় মাত্র ১টি! গত অ্যাশেজে রীতিমতো বিধ্বস্ত হতে হয়েছে।

এরপর থেকেই সমালোচনা চলছে তার অধিনায়কত্ব নিয়ে। পাঁচ বছরে ৬৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ইংল্যান্ডের অধিনায়কদের মাঝে সবচেয়ে বেশি ২৭টি জয় তুলে নিয়েছেন রুট। একই সঙ্গে সবচেয়ে বেশি ২৬ ম্যাচ হারের রেকর্ডও জুটেছে তার কপালে। শোনা যাচ্ছে, রুটের পরবর্তী অধিনায়ক হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস।

প্রখ/ সাদ্দাম

প্রভাতী স্পোর্টস ডেস্ক

১৫ এপ্রিল, ২০২২,  8:08 AM