শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে আনলো দক্ষিণ আফ্রিকা

#
news image

ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে নতুন অধিনায়ক ও কোচের অধীনে দাপটের সাথে টানা চার টেস্ট জিতে আকাশে উড়ছিলো ইংল্যান্ড। সেই ইংল্যান্ডকে এবার মাটিতে নামিয়ে আনলো দক্ষিণ আফ্রিকা।  
পেসারদের দুর্দান্ত বোলিং নৈপুন্যে লর্ডসে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ১২ রানের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।  আড়াই দিনেই  ম্যাচ হারে স্বাগতিক ইংল্যান্ড।
সিরিজটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই জয়ে ৮ ম্যাচে ৭২ পয়েন্ট ও ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো দক্ষিণ আফ্রিকা। ১৭ ম্যাচে ৬৪ পয়েন্ট ও ৩১ দশমিক ৩৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে ইংল্যান্ড। টেবিলের দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। 
লর্ডসে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১৬৫ রানে অলআউট করে দেয় দক্ষিণ আফ্রিকার পেসাররা। দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৮৯ রান তুলেছিলো দক্ষিণ আফ্রিকা। গতকাল তৃতীয় দিন ৩২৬ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফলে প্রথম ইনিংস থেকে ১৬১ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।
বড় ব্যবধানে পিছিয়ে থাকায়, ইনিংস হার এড়ানোই প্রধান লক্ষ্য ছিলো ইংল্যান্ডের। কিন্তু দক্ষিণ আফ্রিকার চার পেসার ও এক স্পিনারের দাপটে তৃতীয় দিনই ১৪৯ রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করে করেন ওপেনার অ্যালেক্স লিস ও স্টুয়ার্ট ব্রড। 
বল হাতে দক্ষিণ আফ্রিকার এনরিচ নর্টি ৩টি, রাবাদা-মার্কো জানসেন ও কেশব মহারাজ ২টি করে উইকেট নেন। ১ উইকেট শিকার করেন লুঙ্গি এনগিডি। প্রথম ইনিংসে রাবাদা ৫টি, নর্টি ৩টি ও জানসেন ২ উইকেট নিয়েছিলেন। ম্যাচে ৭ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন রাবাদা। 
ম্যানচেষ্টারে আগামী ২৫ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। 

প্রভাতী খবর ডেস্ক

২০ আগস্ট, ২০২২,  8:58 PM