শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

‘বাস্তবসম্মত’ চিন্তা করতে বললেন সাকিব

#
news image

টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর অংশ হিসেবে আগামী বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। টি-টোয়েন্টির নেতৃত্ব  পাওয়ার পর প্রথমবার মুখ খুলেছেন তিনি।

অধিনায়ক হিসেবে সাকিবের প্রত্যাশাটা কী? সাকিব বলছেন, তার লক্ষ্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে উন্নতির ছাপ রাখা। যদিও এক-দুইদিনে সব বদলে দেবেন, এমন প্রত্যাশাকে বোকার স্বর্গে থাকা মনে করছেন সাকিব।

ডিবিএল সিরামিকসের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমার কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন ভালো কিছু করতে পারি, তার প্রস্তুতি হিসেবেই এসব। যদি মনে করি, একদিন-দুদিনে কিছু বদলে দিতে পারবো অথবা অন্য কেউ এসে বদলে দেবে; তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি। বাস্তবসম্মত চিন্তা করেন, আশা করি বিশ্বকাপের তিন মাস সময় আছে, একটা উন্নতি যদি দেখেন, ওটাই আসলে আমাদের উন্নতি। ’

‘এই টি-টোয়েন্টি এশিয়া কাপে কতটুকু আসবে বলা মুশকিল, স্বল্প টাইম। আমি যেটা বললাম সবার দায়িত্ব আছে। কোচিং স্টাফ, বিসিবি, মানুষ, আপনারা; সবাই যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় একটা নতুন পথযাত্রা শুরু হবে। ’

নতুন টেকিনক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামের কাছে প্রত্যাশার ব্যাপারে জানতে চাইলে সাকিব বলেছেন, ‘আমার মনে হয় না খুব বেশি কিছু প্রত্যাশা করার আছে এখানে। যেহেতু সে অস্ট্রেলিয়ান দলের সঙ্গে পাঁচ-ছয় বছর ছিল, আর আমাদের বিশ্বকাপটাও ওখানে; তার অভিজ্ঞতাটা আমাদের কাজে আসবে। ’

প্রভাতী খবর ডেস্ক

২০ আগস্ট, ২০২২,  11:43 PM