শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ডমিঙ্গোর ‘ফিলোসোফি’ থেকে বের হতে চায় বাংলাদেশ

#
news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে অনেকদিন ধরেই। বিশ্বকাপের পর টানা চারটি সিরিজ জিততে পারেনি টাইগাররা। এর মধ্যে তিনটিতে হার, বাকি একটি হয়েছে ড্র। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজেও হারতে হয়েছে বাংলাদেশকে।

এরপর টি-টোয়েন্টিতে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট। অধিনায়ক করা হয় সাকিব আল হাসানকে। নিয়োগ দেওয়া হয়েছে টি-টোয়েন্টির টেকনিক্যাল পরামর্শক। শনিবার এশিয়া কাপকে সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলনে নামে বাংলাদেশ।

এরপর টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, টি-টোয়েন্টিতে এবার রাসেল ডমিঙ্গোর ফিলোসোফি থেকে বের হতে চান তারা। এ নিয়ে সুজন সাংবাদিকদের বলেছেন, ‘প্রত্যেকটা কোচেরই আলাদা ফিলোসোফি থাকে। ডমিঙ্গোর সাথে আমাদের ফিলোসোফি হয়তো মিলছে না। যেহেতু আমরা টি-টোয়েন্টিতে ভালো করতে পারছি না, সুতরাং আলাদা ফিলোসোফিতে কাজ করে দেখিই না কি হয়!’

‘আমার মনে হয় না, রাসেল কিছু মনে করবে…যদি আমরা এমন করি। রাসেলকে বিরতি দেয়া না, একটা নতুনত্ব দেখা। এশিয়া কাপকে আমরা ওইভাবেই দেখছি। আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ট্যুর। ’

টি-টোয়েন্টি থেকে ডমিঙ্গোকে বিরতি দেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নে সুজন বলেছেন, ‘সামনে যেহেতু আমাদের এফটিপি অনেক বড়, প্লেয়ারদের যেমন ব্রেক দরকার, ম্যানেজমেন্ট-কোচদেরও ব্রেক দরকার। তাদেরও পরিবার আছে। একটা মানুষ তো সারাদিন কাজ করবে না, এগুলো আমাদের মাথায় আছে। ’

প্রভাতী খবর ডেস্ক

২০ আগস্ট, ২০২২,  11:45 PM