শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

ফের অনিশ্চিত এশিয়া কাপ

#
news image

এশিয়া কাপ নিয়ে ভালোই নাটক জমেছে। আগামী (২৭ আগস্ট) থেকে শ্রীলঙ্কায় এই আসর শুরুর কথা ছিল। কিন্তু অর্থনৈতিক বিপর্যয়ের কারণে কয়েক মাস ধরে সে দেশের পরিস্থিতি উত্তাল।

দেশজুড়ে আর্থিক সংকট, রাজনৈতিক টানাপড়েন এবং দেশবাসীর বাড়তে থাকা ক্ষোভ ও অসন্তোষের মাঝে এই আসর আয়োজন সম্ভব হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। এশিয়া কাপ শ্রীলঙ্কায় হবে কি না সে বিষয়ে আইপিএল ফাইনালের দিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। সংবাদ সংস্থা এএনআইকে জয় শাহ বলেছেন, 'শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে সে দেশের ক্রিকেট সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। এখন পর্যন্ত  শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সুরক্ষিতভাবে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে আশাবাদী। (২৯ মে) আইপিএলের ফাইনালের দিন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা মুম্বাই আসবেন। সেদিন এশিয়া কাপ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। 'সম্প্রতি শ্রীলঙ্কার প্রশাসন জানিয়েছে, আপাতত তারা আন্তর্জাতিক ঋণ পরিশোধ করতে সক্ষম নয়। কারণ দেশটি সব দিক দিয়ে এমন ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যা গত ৭০ বছরেরও বেশি সময়ের মাঝে দেখা যায়নি।

এই পরিস্থিতিতে সেখানে এশিয়া কাপ আয়োজন করা যাবে কি না তা নিয়ে পর্যালোচনা করতে চাইছে বিসিসিআই। প্রয়োজনে বিকল্প আয়োজক দেশ নিয়েও আলোচনা হওয়ার কথা আছে। সুতরাং আপাতত ঝুলেই রইল এশিয়া কাপের ভাগ্য।

প্রখ/ সাদ্দাম

প্রভাতী স্পোর্টস ডেস্ক

১৬ এপ্রিল, ২০২২,  7:45 AM