শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

চার বছর পর মাঠে গড়াচ্ছে ‘এশিয়ার বিশ্বকাপ’

#
news image

অনেক ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে ‘এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত এশিয়া কাপের ১৫তম আসর। শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আসরের স্বাগতিক দেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই।

সাধারণত দুই বছর পরপর এশিয়া কাপ আয়োজনের রীতি থাকলেও এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে চার বছর পর। ২০১৮ সালে আরব আমিরাতেই অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপের সর্বশেষ আসর। এরপর করোনা মহামারী এবং স্বাগতিক শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের কারণে বেশ কয়েকবার নতুন করে ঠিক করতে হয়েছে আসর শুরুর দিনক্ষণ। তবে সব প্রতিকূলতা পেরিয়ে অবশেষে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হচ্ছে এশিয়া কাপ, মূল আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কাই।

অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর বিশ্বকাপের ফরম্যাটকে অনুসরণ করে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মূল টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এশিয়ার সেরা ছয় দল। গতবারের মতো এবারও গ্রুপ ‘এ’তে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গী হয়েছে বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। অন্যদিকে গ্রু ‘বি’তে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

এশিয়া কাপের এবারের আসরের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে আরব আমিরাতের দুবাই ও শারজায়। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের ১৩টি ম্যাচ আয়জিত হবে। উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আসরের সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বাংলাদেশ দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আসর শুরুর আগেই বলেছেন, এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়ন দেখতে চান তিনি। পরোক্ষভাবে এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্যটাই কি তুলে ধরলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার?

অনলাইন ডেস্ক

২৭ আগস্ট, ২০২২,  10:20 PM